সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমায় নিহতইরাকের বাকুবায় গতকাল বুধবার কয়েক দফা বোমা হামলায় তিন শিশু নিহত ও পুলিশের তিন কর্মকর্তাসহ আটজন আহত হয়েছেন। নিরাপত্তা ও হাসপাতালের কর্মকর্তারা এ কথা জানান। রাজধানী বাগদাদের ৬০ কিলোমিটার উত্তরে এ নগরের বিভিন্ন স্থানে সকাল পৌনে সাতটা থেকে কিছু বিরতি দিয়ে পাঁচটি বোমা বিস্ফোরিত হয়। এগুলোর মধ্যে স্থানীয় একজন নেতার বাড়ি লক্ষ করে চালানো হামলায় শিশুটি নিহত হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন। এএফপি। কারাদণ্ডপ্রেমিককে খুনের দায়ে যুক্তরাজ্যে এক নারীর ২৩ বছরের কারাদণ্ড হয়েছে। ওই নারী প্রেমিককে একটি ঘরে আটকে তাতে আগুন ধরিয়ে দিলে তাঁর মৃত্যু হয়। ডেইলি মেইল পত্রিকা জানায়, লিঙ্কনশায়ার কাউন্টির এক গুদামঘরে জুলি ডিক্সন (৪৩) প্রেমিক ডেভিড টুইগকে তালাবদ্ধ করে পরে তাঁকে পুড়িয়ে মারেন। খুন শেষে তিনি নিরাপত্তাকর্মীদের ফোন করে জানান, তাঁরা দুজন দুই মুখোশধারী দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন। গত বছর ১৩ মার্চ খুনের ঘটনাটি ঘটে। দ্য টাইমস অব ইন্ডিয়া।