সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
অভিযুক্ত ওলমার্টইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট গতকাল বৃহস্পতিবার ঘুষ নেওয়ার অভিযোগে করা মামলায় অভিযুক্ত হয়েছেন। একই মামলায় আরও ১৭ জনকে অভিযুক্ত করা হয়। আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে। ১৯৯০ সালে জেরুজালেম শহরের মেয়র থকাকালে আবাসিক নির্মাণকাজ সহজ করে দিতে তিনি ঘুষ নেন বলে অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও প্রতারণার অভিযোগে করা আরও তিনটি মামলা আদালতে বিচারাধীন। এএফপি। যমজ শিশু দ্বিগুণযুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যমজ শিশুর সংখ্যা গত তিন দশকে দ্বিগুণ হয়েছে। মা হওয়ার বিষয়ে চিকিৎসা নেওয়া নারীদের মধ্যে যমজ সন্তান জন্ম দেওয়ার হার বেশি। গত বুধবার দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্যে এ কথা জানানো হয়। সিডিসি জানায়, ২০০৯ সালে এক লাখ ৩৭ হাজার যমজ শিশু জন্ম নেয়। ১৯৮০ সালে যমজ শিশু জন্মে ৬৮ হাজার ৩৩৯ জন। রয়টার্স। রেকর্ড দামের টুনাজাপানে একটি টুনা মাছ রেকর্ড দামে বিক্রি হয়েছে। সম্প্রতি দেশটির একটি মাছের বাজারে প্রায় সাত লাখ ৩৬ হাজার ৫০০ মার্কিন ডলারে ওই মাছ নিলামে বিক্রি হয়। এ দাম আগের রেকর্ডের প্রায় দ্বিগুণ। ওই বাজারের একজন কর্মকর্তা জানান, ওই মাছটির ওজন ২৬৯ কেজি। দেশটির উত্তর উপকূল থেকে মাছটি ধরা হয়। জাপানে টুনা মাছ দিয়ে ‘সুসি’ নামের সুস্বাদু খাবার তৈরি করা হয়। নিলাম জিতে নেওয়া ব্যক্তির নাম কিয়োসি কিমুরা। তিনি একটি রেস্তোরাঁর মালিক। এএফপি।হাতির তাণ্ডবেনেপালে একটি বন্য হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল ভারত সীমান্তসংলগ্ন একটি গ্রামে এ ঘটনা ঘটে। পুুলিশ কর্মকর্তা মোহন শর্মা বলেন, হাতিটি প্রথমে ৫৭ বছর বয়সের এক ব্যক্তির বাড়িতে আক্রমণ চালায়। সেখানে হাতিটির পায়ের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। এরপর হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে দুই বৃদ্ধা মারা যান। এএফপি।