সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষাক্ত মাশরুম খেয়েঅস্ট্রেলিয়ায় ডেথ ক্যাপ মাশরুম (এক ধরনের বিষাক্ত মাশরুম) খেয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানান, গত সপ্তাহে নববর্ষ উদ্যাপনের প্রাক্কালে ক্যানবেরার একটি নৈশ ক্লাবের চীনা রেস্তোরাঁর প্রধান বাবুর্চি লিউ জুন (৩৮) তাঁর সহকর্মীদের জন্য ওই মাশরুম রান্না করেন। ওই মাশরুম খেয়ে লিউ ও তাঁর সহকর্মী সো হিয়াং (৫২) মারা যান। ওই নৈশ ক্লাবের ব্যবস্থাপক জানান, ওই বিষাক্ত মাশরুমকে ভুলক্রমে প্যাডি স্ট্র মাশরুম ভেবে লিউ তা রান্না করেন। বিবিসি।জব্দ করেছেথাইল্যান্ডের একটি ডাকঘরে গতকাল শুক্রবার চারটি বাক্স থেকে বাঘের চামড়া, খুলি ও হাড় জব্দ করা হয়েছে। রয়াল থাই কাস্টমসের মহাপরিচালক জানান, ধারণা করা হচ্ছে, বাঘের শরীরের বিভিন্ন অংশ চারটি বাক্সে ভরে ইন্দোনেশিয়া থেকে চীনে পাচার করা হচ্ছিল। পাঁচ কেজি ওজনের প্রতিটি বাক্সে একটি বাঘের চামড়া, হাড় ও খুলি ভরা হয়েছে। ঘর সাজানোর কাজে ব্যবহারের জন্য হাজার হাজার ডলার মূল্যের বাঘের শরীরের ওই অংশগুলো পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এএফপি।