সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মসংস্থান বেড়েছেযুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বেড়েছে। তবে অর্থনীতিবিদেরা বলছেন, ইউরোপের ঋণসংকট ও তেলের মূল্যবৃদ্ধির ফলে বেকারত্ব পরিস্থিতির উন্নতি এখনো ঝুঁকির মুখে। কর্মসংস্থানবিষয়ক মাসিক প্রতিবেদনে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তর জানায়, বেকারত্বের হার কমে ৮ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। গত মাসে দুই লাখ নতুন পদ সৃষ্টি হওয়ায় এই উন্নতি হয়েছে। গত আগস্টে বেকারত্বের হার ছিল ৯ দশমিক ১ শতাংশ। এএফপি।নিষেধাজ্ঞা প্রত্যাহারশ্রীলঙ্কায় বেওয়ারিশ কুকুর নিধনের ওপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে গতকাল শনিবার বলা হয়, দেশটিতে প্রতিদিন গড়ে দুই হাজার মানুষ কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তাই কুকুরের উপদ্রব কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী মাইথ্রিপালা সিরিসেনা বলেন, জলাতঙ্ক রোগের বিস্তার রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসিডেন্টের নির্দেশে ২০০৬ সালে শ্রীলঙ্কায় কুকুর নিধন নিষিদ্ধ করা হয়। এএফপি।বেলুন বিস্ফোরণেনিউজিল্যান্ডে একটি উড়ন্ত বেলুন বিস্ফোরিত হয়ে চালকসহ ১১ আরোহীর সবাই নিহত হয়েছেন। রাজধানী ওয়েলিংটনের উত্তরে কার্টারটন শহরে গতকাল শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা ব্রেন্ট রেজিস্টার বলেন, বেলুনটি অবতরণের প্রস্তুতিকালে একটি বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিস্ফোরিত হয়ে নিচে পড়ে যায়। পাঁচ দম্পতি ওয়েলিংটন থেকে ওই বেলুনে আরোহণ করেছিলেন। এএফপি।