সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবাঞ্ছিত অতিথিগভীর রাত। কুকুরের ঘেউ ঘেউ শব্দে ঘুম ভাঙে পরিবারের সদস্যদের। কিন্তু এ কী কাণ্ড! শোয়ারঘরে ঢুকে পড়েছে কুমির! হ্যাঁ, অস্ট্রেলিয়ার ডারউইন শহরের একটি বাড়িতে গত শনিবার এ ঘটনা ঘটে। লোনা পানির ওই কুমিরটির দৈর্ঘ্য পাঁচ ফুট ছয় ইঞ্চি। কুমির ব্যবস্থাপনা কর্মকর্তা ড্যানি বেস্ট বলেন, অল্প বয়সী ওই কুমিরটিকে খামারে ফিরিয়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, বড় কোনো কুমির তাড়া করায় এটি বাড়ির ভেতরে ঢুকেছিল। এপি।সুড়ঙ্গ খুঁড়ে পলায়নইরাকের উত্তরাঞ্চলীয় দোহুক প্রদেশের একটি কারাগারে ৮০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়ে ১১ জন বন্দী পালিয়ে গেছে। জিরগা নামের ওই কারাগারের প্রধান সাগভান জামিল বিস্ময় প্রকাশ করে গত শনিবার বলেন, কীভাবে এই সুড়ঙ্গ খোঁড়া হলো, তা স্পষ্ট নয়। পলাতকদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তারা বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত কয়েদি। কুর্দি-অধ্যুষিত দোহুক প্রদেশে ৬০০ বন্দী ধারণ ক্ষমতাসম্পন্ন ওই কারাগারটি ২০০৮ সালে চালু হয়। এএফপি।রাজনীতিক নিষিদ্ধ!যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের একটি রেস্তোরাঁয় রাজনীতিবিদদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশীদের প্রচারণা উপলক্ষে ওই রেস্তোরাঁয় রাজনীতিবিদদের আনাগোনা বেড়ে গিয়েছিল। কলবি নামের ওই রেস্তোরাঁর ব্যবস্থাপক জেসিকা ল্যাব্রি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড টেলিভিশনের খবরে দেখতেই ভালো লাগে। খাওয়ার সময় এসব শুনতে মানুষের ভালো লাগে না। তাই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এএফপি।