সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্লাইট বাতিলআকাশে ঘন ধোঁয়াশার কারণে চীনের রাজধানী বেইজিংয়ে গতকাল মঙ্গলবার বিমানের অনেক ফ্লাইট বাতিল হয়েছে। অনেক বিমান যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি। এসব ফ্লাইটের সংখ্যা দেড় শতাধিক। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, ঘন কুয়াশা ও ধোঁয়াটে ভাবের কারণে বেইজিংয়ের কিছু অংশে আলোর স্বল্পতা দেখা দিলেও বায়ুদূষণের তেমন সমস্যা নেই। এএফপি।শিশুর মৃত্যুরাশিয়ার ব্রায়নস্ক শহরে ভূগর্ভস্থ পয়োনালার খোলা মুখে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ জানায়, গত রোববার ভোরে এক নারী তাঁর শিশুকে পেরামবুলেটরে নিয়ে ওই ফুটপাত দিয়ে হাঁটার সময় ওই গর্তে পড়ে যান। এ সময় পথচারীরা ওই নারীকে গর্ত থেকে উদ্ধার করেন। তবে পানির প্রচণ্ড স্রোতে ভেসে গিয়ে শিশুটির মৃত্যু হয়। রয়টার্স।আত্মহত্যার চেষ্টাপোল্যান্ডে সামরিক বাহিনীর প্রধান কৌঁসুলি নিজের মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা করার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পরিকল্পনা বিষয়ে বেসামরিক কৌঁসুলিদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। কর্মকর্তারা জানান, গত সোমবার মিকোলা প্রিবিল নামে ওই কৌঁসুলি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। রয়টার্স।