সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রদবদলজাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা তাঁর মন্ত্রিসভায় রদবদল করতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, তিনি দুজন মন্ত্রীকে বরখাস্ত করতে পারেন। নোদার ডেমোক্রেটিক পার্টি অব জাপানের ভারপ্রাপ্ত মহাসচিব শিনজি তারুতোকো বলেন, মন্ত্রিসভা শক্তিশালী করতে প্রধানমন্ত্রী রদবদলের উদ্যোগ নিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধীদের সমালোচনার মুখে প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুয়ো ইচিকাওয়া ও ভোক্তাবিষয়ক মন্ত্রী কেনজি ইয়ামাওকোকে বরখাস্ত করতে পারেন নোদা। এএফপি। আদালতে হত্যাজার্মানিতে আদালতে রায় পড়ে শোনানোর সময় অভিযুক্ত ব্যক্তির গুলিতে রাষ্ট্রপক্ষের এক কৌঁসুলি নিহত হয়েছেন। গত বুধবার বেভারিয়া রাজ্যের বিচার মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। মুখপাত্র জানান, আদালতকক্ষে ওই ব্যক্তি কৌঁসুলিকে তিনবার গুলি করেছেন। বিমার হাজার হাজার ইউরো আত্মসাতের দায়ে ওই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। রয়টার্স।তিমি শিকার রোধেদক্ষিণ মহাসাগরে পরিবেশকর্মীরা তিমি শিকার রোধে শিকারিদের জাহাজ লক্ষ্য করে রং ও দুর্গন্ধময় তরল পদার্থ ছুড়েছেন। গতকাল বৃহস্পতিবার জাপানের ইনস্টিটিউট অব সেটাশান রিসার্চ এ কথা জানিয়েছে। জাপানের এই প্রতিষ্ঠান গবেষণার জন্য মহাসাগরে তিমি শিকারের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। প্রতিষ্ঠানটি জানায়, সি শেফার্ডের জাহাজ থেকে পরিবেশকর্মীরা ছোট ছোট নৌকা নিয়ে তিমি শিকারিদের ওপর এই হামলা চালান। এএফপি।