সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুইটারে মিশেলযুক্তরাষ্ট্রের ফার্স্বলেডি মিশেল ওবামা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন। এর কয়েক ঘণ্টার মধ্যে তাঁর লক্ষাধিক অনুসারী তৈরি হয়। মিশেলের অ্যাকাউন্ট থেকে একটি টুইটে জানানো হয়, এটি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার পক্ষে প্রচারণার কাজে ব্যবহূত হবে। এর কয়েক ঘণ্টা পর মিশেল প্রথমবারের মতো টুইট করেন। নিজের স্বাক্ষর করা এই টুইটে সবাইকে ধন্যবাদ জানান তিনি। এএফপিউষ্ণতা বাড়ায়সুদূর উত্তর গোলার্ধের গ্রীষ্মে উষ্ণতা বাড়ার কারণে আবহাওয়ার ধরন বদলে যাচ্ছে। এর বিরূপ প্রভাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপে প্রচণ্ড শীত পড়েছে। গতকাল শুক্রবার এনভায়রনমেন্ট রিসার্চ লেটারস সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণাবিষয়ক নিবন্ধে বিজ্ঞানীরা এই দাবি করেছেন। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কয়েকটি অংশে ২০০৯-১০ ও ২০১০-১১ মৌসুমে তুষারপাত ও প্রচণ্ড শীতের কারণে ভ্রমণে সমস্যা দেখা দেয়। রয়টার্স