সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয়তা সর্বনিম্নেরাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের প্রতি দেশটির জনগণের সমর্থন চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। তবে পুতিন এখনো প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের চেয়ে বেশি জনপ্রিয়। রাশিয়ায় পরিচালিত একটি জনমত জরিপের ফলাফলে শুক্রবার এ তথ্য বেরিয়ে আসে। জরিপে অংশ নেওয়া দুই হাজার মানুষের মধ্যে ৬১ শতাংশ মানুষ পুতিনের ওপর আস্থা রেখেছে। তবে এ বছরের শুরুতে পুতিনের ওপর আস্থা ছিল ৬৯ শতাংশ মানুষের। এএফপি।যুক্তরাষ্ট্রের সমবেদনানেলসন ম্যান্ডেলার প্রপৌত্রীর মৃত্যুতে পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ফিলিপ ক্রাউলি বলেন, ‘১৩ বছরের ওই কিশোরীর মৃত্যুর সংবাদে আমরা শোকাহত। আমরা নেলসন ম্যান্ডেলা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনার হাত বাড়িয়ে দিচ্ছি।’ গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী কনসার্ট শেষে বাড়ি ফেরার পথে নেলসন ম্যান্ডেলার প্রপৌত্রী জেনানি জোহানেসবার্গে সড়ক দুর্ঘটনায় মারা যায়। এএফপি।গ্রেপ্তারি পরোয়ানাভেনেজুয়েলার একটি আদালত দেশটির টিভি নেটওয়ার্ক গ্লোবোভিশনের চেয়ারম্যান গুলের্মো জুলুয়োগার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ওই নেটওয়ার্ক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের কট্টর সমালোচক। ভেনেজুয়েলার গোয়েন্দা দপ্তরের সদস্যরা গত শুক্রবার জুলুয়োগার বাড়িতে একটি গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যান। এ সময় তিনি বাড়িতে ছিলেন না। জুলুয়োগার বিরুদ্ধে অবৈধভাবে ২৪টি গাড়ি রাখার অভিযোগ আনা হয়েছে। এএফপি।তালেবান জঙ্গি গ্রেপ্তারপাকিস্তানের করাচিতে আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনাকারী দুজন তালেবান জঙ্গিকে গত শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। বালদিয়া প্রদেশে এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদ চলছে। তারা তেহরিক-ই-তালেবান দলের সদস্য। তাদের একজন উত্তর ওয়াজিরিস্তানের বাসিন্দা ইনামুল্লাহ মেহসুদ, অপরজন তার স্থানীয় সাহায্যকারী সাজাদুল্লাহ। এএফপি।