সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বাঘ বাঁচাতেভারতে বেশি বাঘ রয়েছে কর্ণাটক রাজ্যে। সরকারি হিসাব অনুযায়ী, এই রাজ্যে বাঘের সংখ্যা তিন শতাধিক। রাজ্যের বন্দিপুর, বাঁদরা ও নাগরহোলের বিভিন্ন জঙ্গলে এসব বাঘের বসবাস। আর এসব জঙ্গলে শিকারিরাও বেশ তৎপর। তাই কর্ণাটকে বাঘ রক্ষায় রাজ্য সরকার স্পেশাল টাইগার প্রোটেকশন ফোর্স কমান্ডোদের নিয়োগ দিয়েছে। এই সশস্ত্র কমান্ডোরা জঙ্গলে বাঘ রক্ষায় পাহাড়া দেবেন। কমান্ডোদের বাঘের সঙ্গে লড়াই করার প্রশিক্ষণও দেওয়া হয়েছে। কলকাতা প্রতিনিধি।এই বয়সেই!বয়স সবে এক বছর। এরই মধ্যে সে ১৩০ জনেরও বেশি সেলিব্রিটির সঙ্গে দেখা করেছে। অনেকের সঙ্গে নেচেছেও। এসব সেলিব্রিটির তালিকায় রয়েছেন টম ক্রুজ, জর্জ ক্লুনি, জনি ডেপের মতো তারকারা। টাইলার সারকম্ব নামের এই কন্যাশিশুর মা ডোনা জানান, তিনি মেয়েকে বহু প্রদর্শনীতে নিয়ে গেছেন। এসব প্রদর্শনীতে সেলিব্রিটিদের সঙ্গে তিনি মেয়ের ছবি তুলেছেন। ফাইট ক্লাব চলচ্চিত্রে ‘টাইলার ডারডেন’ চরিত্রে অভিনয় করেছেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। তাই ডোনা মেয়ের নাম রেখেছেন টাইলার। এপি।১৬ জনের মৃত্যুভারতে পৃথক দুটি ঘটনায় ১৬ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানান, গত শনিবার ভোরে মধ্য প্রদেশের রতলাম জেলার হুসেন টেকরিতে একটি ধর্মীয় অনুষ্ঠানে কয়েক হাজার মুসলিম যোগ দিতে যান। এ সময় হুড়োহুড়িতে পায়ের নিচে পিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু হয়। একই দিন পশ্চিম বঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরে মকরসংক্রান্তির স্নানে যোগ দিতে গিয়ে শীতে চার তীর্থযাত্রীর মৃত্যু হয়। পিটিআই।