সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
৫০ কোটি ছাড়িয়েছেচীনে গত বছর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় পাঁচ কোটি ৬০ লাখ বেড়েছে। দেশটিতে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫১ কোটি ৩০ লাখ। অর্থাৎ গত বছর চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১২ দশমিক ২ শতাংশ বেড়েছে। গতকাল সোমবার এক সরকারি বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই ইন্টারনেট ব্যবহারকারীদের প্রায় অর্ধেক খুদে ব্লগ লেখার সাইট ব্যবহার করছে। এএফপি।আক্ষরিক অর্থেইজাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা গতকাল সোমবার আক্ষরিক অর্থেই একচোখা হয়ে গিয়েছিলেন। এক চোখে পট্টি বেঁধে তিনি তাঁর দল ডেমোক্রেটিক পার্টি অব জাপানের বার্ষিক সম্মেলনে যোগ দেন। গত রোববার রাতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সরকারি বাসভবনে ফেরার সময় পড়ে গিয়ে নোদা ডান চোখের নিচে ব্যথা পান। এ জন্য তিনি ওই চোখে পট্টি বেঁধে সম্মেলনে যোগ দেন। অজনপ্রিয় করনীতিতে অটল থাকার কারণে জাপানে নোদাকে একচোখা বলা হয়ে থাকে। এএফপি। আত্মসমর্পণপশ্চিমবঙ্গ রাজ্যে বিষাক্ত চোলাই মদ খেয়ে ১৭৪ জন নিহত হওয়ার ঘটনায় খোঁড়া বাদশা গতকাল সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার আদালতে আত্মসমর্পণ করেছেন। গত মাসে জেলার সংগ্রামপুরে বাদশার দোকানের মদ খেয়ে তাঁদের মৃত্যু হয়। এক মাস ধরে পুলিশ খোঁড়া বাদশাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। তবে পুলিশকে ফাঁকি দিয়ে খোঁড়া বাদশা গতকাল আদালতে আত্মসমর্পণ করেন। কলকাতা প্রতিনিধি।