সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিরশুমারিপশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে প্রথমবারের মতো শুরু হয়েছে কুমিরশুমারি। রাজ্য বন দপ্তরের উদ্যোগে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনের এই কুমিরশুমারি শেষ হবে আজ বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বকখালি, নামখানা, ভগবতপুর, রামগঙ্গা, রায়দীঘি ও ক্যানিংয়ের মাতলা রেঞ্জে শুরু হয়েছে কুমিরগণনার কাজ। বন কর্মকর্তা সমীর পাল বলেন, প্রতিটি রেঞ্জে দুজন করে বনকর্মী ও একজন স্বেচ্ছাসেবক নিয়ে শুরু হয়েছে শুমারির কাজ। প্রশিক্ষণ পাওয়া ওই বনকর্মীরা এরই মধ্যে বিভিন্ন নদীর পানির নমুনা ও কুমিরের পায়ের ছাপ সংগ্রহ করছেন। ছাপ দেখেই নির্ণয় হবে কুমিরের বয়স, দৈর্ঘ্য প্রভৃতি প্রয়োজনীয় তথ্য। কলকাতা প্রতিনিধি।ডায়ানার ভূত!চীনের কয়েকজন পর্যটক যুক্তরাজ্য ভ্রমণকালে ক্যামেরায় ধারণ করেছিলেন গ্লাসগোর একটি গির্জার ছবি। দেশে ফিরে সেই ভিডিওচিত্র দেখতে গিয়ে তাঁদের নজরে পড়ে একটি ‘অস্বাভাবিক চেহারা’, যার আদল অনেকটা ব্রিটেনের প্রয়াত প্রিন্সেস ডায়ানার মতো। সেই ভিডিও নিয়ে এবার গবেষণা শুরু করেছেন যুক্তরাজ্যের রহস্য অনুসন্ধানকারীরা। অতিপ্রাকৃত বিষয়ের লেখক মাইকেল কোহেন বলেন, এটি তাঁর দেখা ‘সবচেয়ে স্পষ্ট’ অতিপ্রাকৃত ভিডিওগুলোর একটি। তিনি বলেন, ‘ছবিটি আসলেই ভূতের কি না, যাচাই করে দেখা হচ্ছে। এটি বিভ্রমও হতে পারে। তবে সম্ভবত এটি প্রিন্সেস ডায়ানার ভূত।’ আসন্ন একটি টিভি সিরিজে ভিডিওচিত্রটি প্রদর্শিত হবে। অরেঞ্জ অনলাইন।পুলিশের কসাইখানা!নেপালের রাজধানী কাঠমান্ডুর এক প্রান্তে অবস্থিত একটি থানায় কসাইখানা চালাতে গিয়ে বিপাকে পড়েছে পুলিশ। স্থানীয় লোকজন ওই থানার ভেতরে পুলিশের সহায়তায় গবাদিপশুর মাংস বিক্রি করে বলে অভিযোগ পাওয়া যায়। এ ব্যাপারে তদন্তকালে ওই থানার ১০ জন কর্মকর্তা বলেন, এ কাজের মাধ্যমে তাঁরা একধরনের জনসেবা করছেন। বিষয়টি স্বীকার করে কাঠমান্ডু পুলিশের ডেপুটি সুপার ধীরাজ প্রতাপ শাহ বলেন, দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। অরেঞ্জ অনলাইন।