সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছ চাষে তামাকফিলিপাইনে মাছ চাষের ক্ষেত্রে তামাক ব্যবহার করতে নতুন একটি প্রচারণা শুরু করা হয়েছে। ধূমপানবিরোধী প্রচারণার অংশ হিসেবে তামাকের বিকল্প ব্যবহার নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সে দেশের তামাকবিষয়ক সংস্থার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। কর্মকর্তারা জানান, দেশের উত্তরাঞ্চলীয় উপকূলের লা ইউনিয়ন প্রদেশে ছয় মাসেরও বেশি সময় ধরে রাক্ষুসে মাছ হত্যার জন্য তামাকের গুঁড়া ব্যবহার করা হবে। এ জন্য মৎস্যজীবী সম্প্রদায়ের লোকদের প্রশিক্ষণও দেওয়া হবে। এএফপি।সবই তাঁর নামে! সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের একটি গ্রুপ চেক প্রজাতন্ত্রের সাবেক প্রেসিডেন্ট প্রয়াত ভাকলাভ হাভেলের নামে দেশটির সবকিছুর নামকরণের আহ্বান জানিয়েছিল। এবার গ্রুপটি প্রেসিডেন্ট ভাকলাভ ক্লসের নামও ভাকলাভ হাভেল করার আহ্বান জানিয়েছে। গত বুধবার পর্যন্ত বর্তমান প্রেসিডেন্টের নাম ভাকলাভ হাভেল করার পক্ষে ছয় হাজার ৬৬৬ জন অনুসারী তৈরি হয়েছে। গ্রুপটি বলেছে, ভবিষ্যতে চেক প্রজাতন্ত্রের সব প্রেসিডেন্টের নাম ভাকলাভ হাভেল করার জন্য একটি আইন করতে তারা পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছে। এএফপি।আলোয় মুখ!কানাডার ইউকোনের মার্শ লেকে একজন আলোকচিত্রী নর্দান লাইটসের ছবি তোলেন। পরে ছবি দেখে তো তিনি হতবাক। সে কি! এ তো এক মানুষের মুখ! যে ছবিতে রয়েছে চোখ, নাক ও থুতনি। জোনাথন টাকার নামের ওই আলোকচিত্রী জানান, ৩০ সেকেন্ড এক্সপোজার দিয়ে তিনি ওই ছবিটি তোলেন। আর ছবিটি দেখে তাঁর মনে হয়েছে, এটি যেন একটি হাসিমাখা মুখ! এ ঘটনায় তিনি চমৎকৃত হয়েছেন। তবে ঘটনাটা সত্যিই বিরল। অরেঞ্জ অনলাইন।