সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তারের নির্দেশআফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ মালাবিতে ট্রাউজার বা মিনিস্কার্ট পরা নারীদের ওপর হামলা চালানো ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রচলিত নয়—এমন পোশাক পরায় সম্প্রতি কয়েকজন নারী-পুরুষ হামলার শিকার হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট বিংগু ওয়া মুথারিকা এই নির্দেশ দেন। অতীতে মালাবিতে মেয়েদের মিনিস্কার্ট পরার ওপর নিষেধাজ্ঞা দিয়ে আইন চালু করা হয়। রয়টার্স।বিরল বানরের সন্ধানবোর্নিও দ্বীপের বৃষ্টি বনের গভীরে একটি বিপন্ন প্রজাতির বানরের সন্ধান পাওয়া গেছে। অতীতে ‘মিলার্সেস গ্রিজলড ল্যাঙ্গার’ নামের ওই বিরল প্রজাতির বানরের সেখানে বাস করার কথা জানা যায়নি। গতকাল শুক্রবার আন্তর্জাতিক গবেষকেরা এ কথা জানিয়েছেন। ওই বানর সম্পর্কে খুব কমই জানা গেছে। এএফপি।