সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনাবসানকুয়েতের সাবেক তেলমন্ত্রী শেখ সউদ নাসের আল-সাবাহ (৬৮) আর নেই। গত শনিবার রাতে কুয়েতের একটি হাসপাতালে তিনি মারা যান। শেখ সউদ আশির দশকে যুক্তরাজ্যে এবং পরে যুক্তরাষ্ট্রে কুয়েতের রাষ্ট্রদূত ছিলেন। ১৯৯০-৯১ সালে ইরাকের হাত থেকে কুয়েতকে মুক্ত করতে শেখ সউদ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট গঠনে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করেন। তিনি ১৯৯৮-২০০১ সাল পর্যন্ত কুয়েতের তেলমন্ত্রী ছিলেন। এএফপি।ভারতীয় জেলে আটকপাকিস্তান ১৪টি মাছ ধরার নৌকাসহ ৩১ জন ভারতীয় জেলেকে আটক করেছে। আরব সাগরে পাকিস্তানের জলসীমা থেকে তাদের আটক করা হয়। গতকাল রোববার পাকিস্তান ম্যারিটাইম সিকিউরিটি এজেন্সি (পিএমএসএ) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। এতে বলা হয়, ঘটনাটি তদন্তের জন্য ওই জেলেদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এএফপি।