সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বোয়িং কিনছেসৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে আটটি বোয়িং বিমান কিনছে। একটি চুক্তির আওতায় প্রায় ২৪০ কোটি ডলারে এই বিমানগুলো কেনা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিম অ্যালবগ এ কথা জানিয়েছেন। ৭৭৭-৩০০ইআর মডেলের এই বোয়িং বিমানগুলো বিষয়ে বিস্তারিত তথ্য গত বছর একটি চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়। তবে গত সোমবার এ বিষয়ে তথ্য প্রকাশ করা করা হয়। এই বোয়িং বিমানগুলো যাত্রী নিয়ে সাত হাজার ৯৩০ নটিক্যাল মাইলের বেশি পথ পাড়ি দিতে পারে। এএফপি।কারারক্ষীদের গুলিতেশ্রীলঙ্কার রাজধানী কলম্বোর মাগাজিন কারাগারে গতকাল মঙ্গলবার দাঙ্গাকারী বন্দীদের ওপর গুলি ছুড়েছে কারারক্ষীরা। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। কর্মকর্তারা জানান, কারাগারে নিম্নমানের খাবার সরবরাহ ও ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দী রাখার প্রতিবাদে বন্দীরা এর অভ্যন্তরের কয়েকটি ভবনে অগ্নি সংযোগ করে। এ নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বন্দীদের দাঙ্গা বেধে যায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা গুলি ছুড়লে ওই বন্দীরা আহত হয়। এএফপি। নারী মেয়রজাপানের শিগা অঞ্চলের ওতসু শহরে ৩৬ বছর বয়সী এক নারী গত রোববার মেয়র নির্বাচিত হয়েছেন। তিনিই দেশটির সর্বকনিষ্ঠ মেয়র। নাওমি কোশি নামের ওই নারী হার্ভার্ডের আইন স্কুলের একজন স্নাতক। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদার ডেমোক্রেটিক পার্টি অব জাপানের সমর্থিত প্রার্থী কোশি মেয়র নির্বাচিত হওয়ার ক্ষেত্রে মাকোতো মেকাতা নামে ৭০ বছরের এক প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন। শিগার মেয়রও একজন নারী। ফলে ওই অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ পদই নারীদের দখলে। এএফপি।