সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বন্দীদের অনশনকিরগিজিস্তানে চার শতাধিক কারাবন্দী মঙ্গলবার থেকে অনশন শুরু করেছেন। দেশটিতে বিচারপূর্ব বন্দিদশার সুযোগ-সুবিধা নিয়ে দেশজুড়ে চলা চলমান আন্দোলনের অংশ হিসেবে তাঁরা এ অনশন শুরু করেন। দেশটির মানবাধিকার কর্মকর্তা তুরসুনবেক আকুন এ কথা জানিয়েছেন। কারারক্ষীদের সহিংস আচরণ ও আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করতে না দেওয়ার প্রতিবাদে চলতি জানুয়ারির মাঝামাঝি থেকে এ অনশন কর্মসূচি শুরু হয়। রাজধানী বিশকেকের একটি কারাগারে নিয়মিত তল্লাশির সময় বন্দীরা গুলিবর্ষণ করে ও নিজের হাত কেটে ফেলে। এখান থেকেই বিক্ষোভের সূত্রপাত। এর পরপরই দেশটির বন্দী সংশোধন কেন্দ্রগুলোও আন্দোলনে যোগ দিয়ে অনশনের ডাক দেয়। এপি।তালেবান হামলায়আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উপজাতি অধ্যুষিত কুররাম এলাকায় তালেবান জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ছয় পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এ সময় ১৭ তালেবান জঙ্গিও নিহত হয়। গতকাল বুধবার পাকিস্তানের স্থানীয় সরকারি কর্মকর্তা শের বাহাদুর খান এ কথা জানান। তিনি বলেন, মঙ্গলবার রাতে জেলার জোগি গ্রামে সেনারা তল্লাশি চালানোর সময় অর্ধশত পাকিস্তানি তালেবান তাদের ওপর হামলা চালায়। রাতভর দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। এএফপি।