সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
১৫ পর্যটক নিহতফিলিপাইনে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন পর্যটক নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ইরান ও পাকিস্তানের নাগরিকও রয়েছেন। গতকাল রোববার দেশটির মধ্যাঞ্চলীয় শেবু দ্বীপে পর্যটকদের বহন করা একটি বাস গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। ফিলিপাইনের পুলিশের মুখপাত্র আরডেন টরসিও জানান, দুর্ঘটনার পর বাস থেকে শিশুসহ ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় অনেকে আহতও হয়েছেন। এএফপি।৯১ বিক্ষোভকারী আটকইরানের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের এক বছর পূর্তিতে গত শনিবার সন্দেহভাজন ৯১ জন বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির পুলিশ।দেশটির বার্তা সংস্থা ইরনা জানায়, আটক ৯১ জনকে বিচারের জন্য পুলিশ আদালতে পাঠিয়েছে। সরকারবিরোধী কয়েকটি ওয়েবসাইট ও বার্তা সংস্থা তেহরানের শরিফ ইউনিভার্সিটিতে সরকারের সমর্থক ও বিরোধী শিক্ষার্থীদের মধ্যে ছোটখাটো সংঘর্ষের খবর প্রকাশ করলেও বড় ধরনের সরকারবিরোধী প্রতিবাদ ছাড়াই দিনটি অতিবাহিত হয়েছে। এএফপি।