সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
কিডনি কেনায়জাপানে তোশিনোবু হোরিউচি (৫৬) নামের একজন চিকিৎসককে অবৈধভাবে নিজের জন্য কিডনি কেনার অভিযোগে তিন বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। টোকিওর একটি আদালত গত বুধবার এ রায় দেন। এ কাজে জড়িত থাকার অভিযোগে আরও ছয়জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। হোরিউচি এক লাখ ডলার দিয়ে দুষ্কৃতকারী একটি দলের কাছ থেকে কিডনিটি কেনেন। যাঁর কিডনি নেওয়া হয়েছে, তিনি ওই দলের কাছে ঋণী ছিলেন। ঋণ পরিশোধের উপায় হিসেবে তাঁর এ অঙ্গটি নেওয়া হয়। এএফপি।বিক্ষোভকারীর মৃত্যুবাহরাইনের একটি শিয়া-অধ্যুষিত গ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া একজন বিক্ষোভকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে এক বিবৃতিতে এ কথা জানানো হয়। পুলিশ জানায়, সিতরা এলাকা থেকে গত মঙ্গলবার ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অজ্ঞাতপরিচয়ের ওই ব্যক্তিকে আটক করা হয়। এএফপি।কুয়েতে আল-জাজিরাকুয়েতে আরবভিত্তিক সংবাদ চ্যানেল আল-জাজিরার সম্প্রচার আবার শুরু হতে যাচ্ছে। সে দেশে এই টেলিভিশন নেটওয়ার্কের পরিচালক সাদ আল-সাঈদি গতকাল বৃহস্পতিবার এ কথা জানান। তিনি বলেন, ‘বুধবার আমরা আমাদের স্বাভাবিক সম্প্রচার শুরু করার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছি।’ কুয়েতে সাধারণ নির্বাচনের সপ্তাহ খানেক পর চ্যানেলটিকে এ অনুমতি দেওয়া হলো। এক বছরের বেশি সময় আগে একটি সমাবেশে পুলিশি অভিযানের প্রতিবেদন প্রচার করায় কুয়েতে আল-জাজিরার কর্মকাণ্ড নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। এএফপি।