সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
আক্ষরিক অর্থেইকিরগিজস্তানের হাজার হাজার কারাবন্দীর ১০ দিনের অনশন কর্মসূচি শেষ হয়েছে। কারা কর্তৃপক্ষের কড়াকড়ির প্রতিবাদে করা এই অনশনের সময় আক্ষরিক অর্থেই এক হাজার ২০০ বন্দী মুখ বন্ধ করেন। এজন্য তারা সুঁই-সুতা ও স্ট্যাপলার মেশিন দিয়ে ‘ঠোঁট সেলাই’ করেন। গতকাল শনিবার একজন কারা কর্মকর্তা এ কথা জানিয়েছেন। সম্প্রতি রাজধানী বিশকেকের একটি কারাগারের দাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে দেশের সর্বত্র জেলগুলোতে কড়াকড়ি আরোপ করা হয়। এ ঘটনার প্রতিবাদে কারাবন্দীরা ওই অনশন করেন। এএফপি। বাড়ি বিধ্বস্তইসরায়েলি ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে গতকাল শনিবার ভোরে গাজা শহরে একটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও হামাসের নিরাপত্তা কর্মকর্তারা জানান, গাজার পূর্বাঞ্চলীয় শেজায়া এলাকার একটি বাড়িতে ওই ট্যাংকের গোলা আঘাত হানে। তবে এতে কেউ আহত হয়নি। এ ঘটনায় ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে বামপন্থী পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) সশস্ত্র শাখা আবু আলী মুস্তাফা ব্রিগেড বলেছে, ইসরায়েলে তারা মর্টারের চারটি গোলা নিক্ষেপ করেছে। এএফপি।