সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
অগ্নিকাণ্ডপেরুর রাজধানী লিমায় একটি মাদক পুনর্বাসনকেন্দ্রে আগুনে পুড়ে অন্তত ২৬ জন মারা গেছে। আহত হয়েছে আরও ১২ জন। কর্মকর্তারা জানান, গত শনিবার ‘ক্রিস্ট ইজ লাভ’ নামের ওই পুনর্বাসনকেন্দ্রে কয়েকজন রোগীর মধ্যে দাঙ্গা বাধে। একপর্যায়ে দাঙ্গাকারীরা কেন্দ্রের নিচতলায় এক রোগীর তোশকে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন ভবনের তৃতীয় তলায়ও ছড়িয়ে পড়ে। তবে ওই কেন্দ্রের মূল ফটক বন্ধ থাকায় আতঙ্কিত রোগীরা সেখান থেকে বের হতে পারেনি। ফলে ওই হতাহতের ঘটনা ঘটে। এএফপি।বিদেশি গ্রেপ্তারফিলিপাইনে অবৈধ মাদক বিক্রির অভিযোগে গতকাল রোববার তিন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজন তাইওয়ান ও একজন চীনের নাগরিক। পুলিশ জানায়, মাদকবিরোধী কর্মকর্তারা ফিলিপাইনের একটি হাসপাতালে ক্রেতা সেজে ওই বিদেশিদের কাছ থেকে মাদক কিনতে যান। এ সময় ওই তিন বিদেশির কাছ থেকে দুই কেজিরও বেশি নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব মাদক স্থানীয়ভাবে ‘আইস’ ও ‘শাবু’ নামে পরিচিত। এসব মাদকের বাজারমূল্য ২০ লাখ ডলারেরও বেশি। এএফপি।