সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধোঁয়ার কারণেযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ধোঁয়ার কারণে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে। কর্মকর্তারা জানান, ফ্লোরিডার উত্তরাঞ্চলীয় একটি বনে আগুন লেগে যাওয়ার পর পাশের মহাসড়কটি ঘন ধোঁয়ায় ঢেকে যায়। এরপর সেখানে অন্ততপক্ষে ১২টি গাড়ি ও ছয়টি ট্রাক দুর্ঘটনাকবলিত হয়। গণমাধ্যমের খবরে বলা হয়, উদ্দেশ্যমূলকভাবে ওই আগুন লাগানোর প্রমাণ পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তারা জানান, আগুন লাগার কারণ অনুসন্ধানে চেষ্টা চলছে। এএফপি।বন্দুকযুদ্ধথাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে রোববার রাতে সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন চারজন মুসলিম বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। সেনা কর্মকর্তারা জানান, মুসলিম অধ্যুষিত পাত্তানি প্রদেশের একটি নিরাপত্তা চৌকিতে একটি সন্দেহভাজন ট্রাক থামানো হলে ওই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের বন্দুকযুদ্ধ শুরু হয়। নিহত ব্যক্তিদের স্বজন ও স্থানীয় লোকজনের দাবি, নিহত ব্যক্তিরা বিচ্ছিন্নতাবাদী ছিলেন না। রয়টার্স।