সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
সম্পত্তির হিসাব এবার ভারতের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সম্পত্তির হিসাব দাখিল করার নির্দেশ দিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর সচিবালয়ের সংশ্লিষ্ট মন্ত্রক। তাতে বলা হয়েছে, দেশের সব উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সম্পত্তির হিসাব দিতে হবে নিজ নিজ মন্ত্রকের কাছে। ওই নির্দেশে এ কথাও বলা হয়েছে, প্রতিবছর ৩১ জানুয়ারির মধ্যে আমলাদের সম্পত্তির রিটার্ন জমা দেওয়ার কথা থাকলেও এ নিয়ম অনেকেই উপেক্ষা করছেন। কলকাতা প্রতিনিধি।স্প্যানিশ চ্যানেলস্প্যানিশ ভাষার টেলিভিশন চ্যানেল চালু করেছে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ গতকাল মঙ্গলবার চ্যানেলটির উদ্বোধন করেন। নতুন চ্যানেলটির নাম হিস্পান টিভি। গত নভেম্বর থেকে স্যাটেলাইট চ্যানেলটি পরীক্ষামূলকভাবে ২৪ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার শুরু করে। ইরান, স্পেন ও লাতিন আমেরিকার সাংবাদিকেরা কাজ করছেন এই চ্যানেলে। এএফপি।বিমান হামলাইয়েমেনের দক্ষিণাঞ্চলে গত সোমবার রাতে বিমান হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় উপজাতীয় নেতারা গতকাল মঙ্গলবার জানান, জঙ্গি সংগঠন আল-কায়েদার একটি নিয়ন্ত্রণকক্ষ ও তাদের সদস্যদের বৈঠকের স্থল লক্ষ্য করে একাধিক হামলা চালানো হয়। স্থানীয় এক সামরিক কর্মকর্তা জানান, মার্কিন বিমানই ওই হামলা চালিয়েছে। এএফপি।