সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
শিরশ্ছেদখুনের দায়ে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আল-বাহা শহরে গতকাল বৃহস্পতিবার আবুল রহমান আল-কারনি নামের এক ব্যক্তির শিরশ্ছেদ করা হয়েছে। মুশাবাব আল-খাতামি নামের অপর এক সৌদি নাগরিককে গুলি করে হত্যা করেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এসপিএ এই তথ্য জানিয়েছে। এ নিয়ে সৌদি আরবে চলতি বছরে ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার গত মাসে উদ্বেগ প্রকাশ করে বলেন, গত বছর দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা তিন গুণ বৃদ্ধি পেয়েছে। গত বছর ৭৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এএফপি।লাইসেন্স বাতিলভারতে টু-জি মোবাইল অনুমতিপত্র (লাইসেন্স) কেলেঙ্কারির ঘটনায় ১২২টি টেলিকমের অনুমতিপত্র বাতিল করেছেন সে দেশের সুপ্রিম কোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারক জি এস সিংভি দিল্লিতে আদালতে বলেন, ২০০৮ সালের জানুয়ারির পর বিতরণ করা অনুমতিপত্র বাতিল ঘোষণা করা হলো। ভারতের টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ নিলামের মাধ্যমে নতুন করে অনুমতিপত্র দেবে। টু-জি কেলেঙ্কারির কারণে দেশটি চার হাজার কোটি ডলার রাজস্ব হারিয়েছে। এএফপি।