সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যাটেলাইট উৎক্ষেপণইরান গতকাল শুক্রবার মহাকাশে একটি পর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) উৎক্ষেপণ করেছে। ২০০৯ সালের পর থেকে ইরানের উৎক্ষেপণ করা এটি তৃতীয় কৃত্রিম উপগ্রহ। বার্তা সংস্থা ইরনা খবরে এ তথ্য জানানো হয়। ইরানের মহাকাশ সংস্থার প্রধান হামিদ ফাজেলি বলেন, উপগ্রহটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এএফপি।বড়ি প্রত্যাহার যুক্তরাষ্ট্রে প্রায় ১০ লাখ জন্মনিয়ন্ত্রণ বড়ির প্যাকেট বাজার থেকে সরানো হয়েছে। গর্ভধারণ প্রতিরোধে কার্যকর নয়—এমন ঝুঁকির কারণে এই ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্ট ওষুধ কোম্পানি ফাইজার বলেছে, মোড়ক-জাতকরণের সময় ঘটা ত্রুটির ফলে দেখা গেছে, ওই ওষুধের প্যাকেটে উল্লেখ করা সেবনের মাত্রা সঠিক ছিল না। তবে ফাইজার বলেছে, ওই বড়ি সেবনে স্বাস্থ্যগত ঝুঁকি নেই, শুধু অপ্রত্যাশিত গর্ভধারণের সম্ভাবনা রয়েছে। বিবিসি।