সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্নাকে নিয়ে বই ভারতের গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারেকে নিয়ে কলকাতায় রালেগন থেকে রাজপথ নামে একটি নতুন বই প্রকাশিত হয়েছে। গত শুক্রবার কলকাতা বইমেলায় প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবী আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন। সাংবাদিক অরুন্ধতী মুখোপাধ্যায়ের লেখা বইটি প্রকাশ করেছে কলকাতার দীপ প্রকাশন। আন্নার জন্ম মহারাষ্ট্র রাজ্যের আহমেদনগরের রালেগন সিদ্ধি গ্রামে। গত বছর তিনি ভারতে দুর্নীতিবিরোধী কঠোর আন্দোলন গড়ে তোলেন। তাঁর জীবনের উত্থান নিয়ে বইটি লেখা হয়েছে। কলকাতা প্রতিনিধি।শত্রুকে সহায়তাপশ্চিমতীরের রামাল্লা শহরের কাছে একটি গ্রামে অভিযানের পর নিজেদের এক সদস্যকে ফেলেই চলে যান ইসরায়েলি সেনারা। তবে যাদের বিরুদ্ধে অভিযান, সেই ফিলিস্তিনিদের একজন ওই আটকে পড়া সেনাকে নিরাপদে গন্তব্যে ফিরে যেতে সহায়তা করেছেন। মোহাম্মদ নামের ওই ফিলিস্তিনি জানান, সঙ্গীরা চলে যাওয়ায় প্রতিপক্ষের লোকদের ভয়ে ওই ইসরায়েলি সেনার মুখমণ্ডল রক্তিম হয়ে যায়। এ সময় তিনি তাঁকে নিরাপদে নিজের বাড়িতে নিয়ে যান। পরে ইসরায়েলি সেনারা সেখান থেকে ওই সদস্যকে নিয়ে যান। রয়টার্স।প্রতিযোগিতাযুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার একটি স্টেডিয়ামে গত শুক্রবার বার্ষিক ‘উইং বউল’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৩৭টি মুরগির ডানা খেয়ে জাপানের তাকেরু কোবাইয়াশি জয়ী হয়েছেন। এ জন্য ২০ হাজার ডলার পুরস্কার পেয়েছেন তিনি। নতুন রেকর্ড গড়তে গিয়ে তাকেরু আগের ২৫৫টি মুরগির ডানা খাওয়ার রেকর্ড ভেঙেছেন। আগের রেকর্ডটি ছিল জোনাথন স্কুইবের। প্রতিযোগিতায় ২৬ জন প্রতিযোগী অংশ নেন। এ ছাড়া বিচিত্র সাজে ১৭ হাজারেরও বেশি দর্শক সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির ধারাবিবরণী বেতারে সরাসরি সম্প্রচার করা হয়। রয়টার্স