সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনব মিছিল পশ্চিমবঙ্গে সাম্প্রতিক কালে ফসলের ন্যায্যমূল্য না পেয়ে এবং ঋণের দায়ে জর্জরিত হয়ে ৩২ কৃষক আত্মহত্যা করেছেন। সেসব কৃষকের প্রতীকী শবাধার বানিয়ে ৩২টি খাটিয়ায় করে এক অভিনব শব-মিছিল অনুষ্ঠিত হয়েছে রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গরে। গত শনিবার সিপিএম ও তাদের কৃষক সংগঠন কৃষক সভা এই অভিনব মৌন মিছিলের আয়োজন করে। এই মিছিলের নেতৃত্ব দেন সাবেক দুই মন্ত্রী আবদুর রেজ্জাক মোল্লা, কান্তি গাঙ্গুলী এবং সাবেক সাংসদ সুজন চক্রবর্তী।—কলকাতা প্রতিনিধিপ্রধানমন্ত্রীর পদত্যাগরোমানিয়ার প্রধানমন্ত্রী এমিল বক পদত্যাগ করেছেন। সরকারের ব্যয়সংকোচন পদক্ষেপের বিরুদ্ধে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভের মুখে গতকাল সোমবার তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ বছরের শেষের দিকে দেশটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। গতকাল মন্ত্রিসভার এক বৈঠকের পর এমিল জানান, জনমনের ক্ষোভ প্রশমিত করতে ও দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনি পদত্যাগ করছেন।’ রয়টার্স।