সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘের হামলায় মৃত্যুচীনে বাঘের হামলায় এক ব্যক্তি মারা গেছেন। দেশটির উত্তরাঞ্চলে গত রোববার একটি পার্কে বন্য প্রাণীদের জন্য সংরক্ষিত জায়গায় ওই ব্যক্তি ও তাঁর ছেলে ঢুকে পড়লে কয়েকটি বাঘ তাঁদের ওপর হামলা চালায়। হামলায় প্রাণে রক্ষা পাওয়া ১৭ বছর বয়সী ছেলে জানায়, পার্কের স্বয়ংক্রিয় একটি দরজা খুলে গেলে সে ও তার ৪৫ বছর বয়সী বাবা ভেতরে ঢুকে পড়েন। পরক্ষণেই দরজাটি বন্ধ হয়ে যায়। সেখানে তাঁরা পাঁচটি বাঘের আক্রমণের শিকার হন। এএফপি।হেরোইনসহ আটক ৩আবুধাবির পুলিশ দেশটিতে সাড়ে ১৫ কেজি হেরোইন আটক করেছে। এ ঘটনায় সন্দেহভাজন দুই আফগান ও এক পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, প্রথমে ছদ্মবেশে পুলিশ তাঁদের দুই লাখ ৬০ হাজার ডলারের বিনিময়ে মাদকগুলো কেনার প্রস্তাব দেয়। পরে তাঁদের আটক করে। তাঁরা ফলের একটি কনটেইনারে করে লুকিয়ে মাদকগুলো এনেছিল। একই রকম ঘটনায় এ মাসের শুরুর দিকে দেশটির পুলিশ ১৬ কেজি হেরোইনসহ এক আফগান ও এক পাকিস্তানিকে আটক করে। এএফপি।