সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানচালক নিহতপ্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাকিস্তান বিমানবাহিনীর এক পাইলট নিহত হয়েছেন। দেশটির বেলুচিস্তান প্রদেশের পিশিন জেলায় গতকাল বুধবার প্রশিক্ষণ চলাকালে ওই বিমানচালক নিহত হন। চীনে তৈরি এফ-৭পিজি বিমানে প্রশিক্ষণ চলছিল। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে এ ব্যাপারে তদন্ত চলছে। গত তিন মাসের মধ্যে পাকিস্তান বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার এটি চতুর্থ ঘটনা। এএফপি। ১৪ জনের ফাঁসিইরাকে এক দিনে ১৪ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দেশটির বিচার মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল বুধবার এসব কথা জানান। মঙ্গলবার ওই ইরাকিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কর্মকর্তা জানান, মৃত্যুদণ্ড দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ২০০৬ ও ২০০৭ সালের মধ্যে সন্ত্রাসবাদসহ নানাবিধ অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল। তাঁদের অধিকাংশই ছিলেন আল-কায়েদার সদস্য। এ নিয়ে চলতি বছর দেশটিতে কমপক্ষে ৬৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এএফপি।