সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা স্কুলভারতে মাওবাদী তৎপরতা রুখতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) গোয়েন্দা স্কুল খুলেছে। বুধবার দিল্লির কাছে এই গোয়েন্দা স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। এ সময় উপস্থিত ছিলেন সিআরপিএফের মহাপরিচালক কে বিজয় কুমার। সিআরপিএফ প্রতিটি ব্যাটালিয়নে ছোট ছোট গোয়েন্দা শাখা গড়ার জন্য এই বিদ্যালয়ের মাধ্যমে প্রশিক্ষণ দেবে। কলকাতা প্রতিনিধি।পক্ষে ভোটযুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের আইনপ্রণেতারা গত বুধবার সমকামী বিবাহের বৈধতা দেওয়ার জন্য আনা একটি বিলের পক্ষে ভোট দিয়েছেন। সরকারি কর্মকর্তারা জানান, বিলটিকে আইনে পরিণত করতে অঙ্গরাজ্যের গভর্নর খুব শিগগিরই এতে স্বাক্ষর করবেন। তবে গভর্নর স্বাক্ষর করলেও এই আইন খুব শিগগির কার্যকর হবে না। কারণ, রাজ্যের আইন অনুযায়ী বিরোধীরা যদি এই বিলের বিপক্ষে এক লাখ ২০ হাজার স্বাক্ষর সংগ্রহ করতে পারে, তাহলে বিলটির ওপর গণভোট অনুষ্ঠিত হবে। গণভোট বিলের পক্ষে গেলে এটি আইনে পরিণত হবে। এএফপি।