সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাফানো ডিম খেলেসেদ্ধ করার পর যে ডিম মাটিতে পড়ে রাবারের মতো লাফিয়ে ওঠে, পুরুষেরা তা খেলে পুরুষত্ব নষ্ট হতে পারে—এমন আশঙ্কা সামনে রেখে বিষয়টি খতিয়ে দেখছে চীনা কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়ার খবরে এ কথা জানানো হয়। চীনা গণমাধ্যম ও ইন্টারনেটে এ ধরনের ডিমকে ‘রাবারের ডিম’ বা ‘পিংপং এগস’ বলা হয়েছে। এ ধরনের ডিম প্রচণ্ড শক্ত হওয়ায় এগুলো খাওয়া যায় না। এ ধরনের ডিমকে নকল বলেও মনে হয়। চীনের বাজারগুলোতে সীমিত সংখ্যায় এ ধরনের ডিম পাওয়া গেছে। রয়টার্স।বিশাল প্রকল্পদক্ষিণ আফ্রিকার অবকাঠামোগত উন্নয়নে দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমার চার হাজার কোটি ডলার খরচের প্রস্তাব করেছেন। এটি ব্যাপক সমর্থন পেয়েছে। অর্থনৈতিক অগ্রগতি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিনি এই পরিকল্পনা নিয়েছেন। গত বৃহস্পতিবার পার্লামেন্টে দেওয়া ভাষণে জুমা তাঁর এই পরিকল্পনার কথা জানান। দক্ষিণ আফ্রিকার মেইল অ্যান্ড গার্ডিয়ান সাময়িকী বলেছে, ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে এটাই জুমার সবচেয়ে ভালো ভাষণ। এএফপি।১১ জঙ্গি নিহতপাকিস্তানে গতকাল শুক্রবার সেনা অভিযানে ১১ জন জঙ্গি নিহত ও ১৯ জন আহত হয়েছে। কর্মকর্তারা জানান, আফগান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুররম অঞ্চলের মমজাই নামক স্থানে সেনাসদস্যরা জঙ্গিদের সন্দেহভাজন তিনটি আস্তানা লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। গত কয়েক সপ্তাহে সেখানে পাকিস্তানি সেনা ও জঙ্গিদের সঙ্গে তুমুল সংঘর্ষে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে। এএফপি।