সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
আকিহিতো হাসপাতালেজাপানের সম্রাট আকিহিতোকে (৭৮) গতকাল শনিবার টোকিও বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হূৎপিণ্ডে রক্তের সঞ্চালন কমে যাওয়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ইমপেরিয়াল হাউসহোল্ড এজেন্সি জানায়, সকালে হাসপাতালে নেওয়ার পর সম্রাটের এনজিওগ্রাম করা হয়। এরপর তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্রাজ্ঞী মিচিকো তাঁর সঙ্গে আছেন। গত বছরও একই হাসপাতালে আকিহিতোর এনজিওগ্রাম করা হয়। এএফপি।ডাইনোসরের পানি!রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনকে গত শুক্রবার এমন পানি দেওয়া হয়েছে, যা প্রাগৈতিহাসিক যুগের প্রাণী ডাইনোসর পান করত বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে রাশিয়ার বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকায় বরফে জমে থাকা সুবিশাল ভস্তক হ্রদে ছিদ্র করে ওই প্রাচীন পানির নমুনা সংগ্রহ করেন। কমপক্ষে এক কোটি ৪০ লাখ বছর ধরে এই হ্রদে মানুষের ছোঁয়া লাগেনি বলে বিজ্ঞানীদের ধারণা। তাঁদের মতে, সেখানে অজানা জগৎ ও ভিন গ্রহের প্রাণীর বিষয়ে আভাস পাওয়া যেতে পারে। রয়টার্স।