সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের হুঁশিয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘ষড়যন্ত্রে’ পক্ষ নিলে উপসাগরীয় আরব দেশগুলোকে ক্ষমা করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার আলী লারিজানি। গতকাল রোববার ইরানের স্থানীয় গণমাধ্যম এ কথা জানায়। লারিজানি বলেন, ১৯৮০-৮৮ পর্যন্ত ইরাক-ইরান যুদ্ধে যারা ইরাকের সাবেক একনায়ক সাদ্দাম হোসেনের পক্ষ নিয়েছিল, তারাই এখন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে সমর্থন দিচ্ছে। এসব দেশকে মার্কিন পক্ষ ত্যাগ করার আহ্বান জানান তিনি। এএফপি।পুড়িয়ে হত্যাকথিত ডাকিনীবিদ্যা চর্চা করার অভিযোগে ভারতের আসাম রাজ্যে এক নারীকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শিবসাগর জেলার জোলাহ গ্রামে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। ওই নারীর নাম ফুলেশ্বরী হালুয়া (৪৫)। তাঁর পাঁচটি সন্তান আছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে। পিটিআই।উপস্থাপনার সময়...যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপক কুকুরের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। কুকুরের ওপর একটি অনুষ্ঠান করতে গিয়ে তিনি এ হামলার শিকার হন। অনুষ্ঠানটি তখন সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। ম্যাক্স নামে ৮৫ পাউন্ড ওজনের কুকুরটি হঠাৎ করেই উপস্থাপক কাইল ডায়ারের মুখে কামড় দেয়। সুস্থ হতে তাঁকে কয়েক সপ্তাহ হাসপাতালে থাকতে হবে। ডেইলি মেইল।