সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
গোলাপ-সংকটভালোবাসা দিবসে প্রিয়জনকে সবচেয়ে বেশি উপহার দেওয়া হয় লাল গোলাপ। তবে উৎপাদন ভালো না হওয়ায় ভারতের উত্তরাঞ্চলের রাজ্যগুলোতে ভালোবাসা দিবসে এবার লাল গোলাপের তীব্র সংকট চলছে। স্থানীয় এক ফুল সরবরাহকারী জানান, এবার শীত মৌসুম দীর্ঘস্থায়ী হওয়ায় ফুলের উৎপাদন অনেক কম হয়েছে। যেসব বাগান থেকে গড়ে দিনে ৮০০টি গোলাপ পাওয়ার কথা, এবার সেই বাগানগুলো থেকে গড়ে ৭০০টি গোলাপ পাওয়া গেছে। অর্থাৎ বাগানপ্রতি দিনে ১০০ গোলাপ কম পাওয়া গেছে। পিটিআই। চিকিৎসকদের দাবিহূদেরাগে আক্রান্ত রোগীর হূৎপিণ্ডের স্টেম সেল ব্যবহার করে ক্ষত নিরাময় সম্ভব। যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা গবেষণায় এমন সফলতা পেয়েছেন বলে দাবি করেছেন। গতকাল মঙ্গলবার চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেট-এ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। চিকিৎসকেরা জানান, গবেষণায় দেখা গেছে স্টেম সেল ব্যবহার করায় হূৎপিণ্ডের টিস্যুর ক্ষত অর্ধেক সেরে গেছে। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন বলেছে, গবেষণাটি প্রাথমিক অবস্থায় রয়েছে। তবে হূদেরাগীদের জন্য এটা দারুণ খবর। বিবিসি।কুকুরের শোকেনিজের পোষা কুকুরের মৃত্যুর শোক সইতে না পেরে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে এক নারী আত্মহত্যা করেছেন। এর আগে লেখা একটি চিঠিতে ২৫ বছর বয়সী ওই নারী মৃত্যুর পর তাঁকে কুকুরের সঙ্গে সমাহিত করার অনুরোধ করেছেন। গতকাল মঙ্গলবার পুলিশের কর্মকর্তারা জানান, গত সোমবার কুকুরকে আঁকড়ে ধরা অবস্থায় কিম (২৫) নামে ওই নারীর মরদেহ একটি স্নানঘর থেকে উদ্ধার করা হয়। এ সময় স্নানঘরে পোড়া কয়লা পাওয়া গেছে এবং এর দরজা ও জানালা টেপ দিয়ে বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, শ্বাস রুদ্ধ হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। এএফপি।আইন পাসযুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস্টিন গ্রেগর গতকাল মঙ্গলবার সমকামী পুরুষদের বিয়ের বিলে স্বাক্ষর করেছেন। এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হলো। আগামী ৭ জুন থেকে আইনটি কার্যকর হবে। এর ফলে যুক্তরাষ্ট্রের অষ্টম অঙ্গরাজ্য হিসেবে সেখানে সমলিঙ্গের বিয়ে বৈধতা পেল। বিলে স্বাক্ষর করার পর গভর্নর ক্রিস্টিন গ্রেগর বলেন, ‘সমলিঙ্গের দম্পতিরা এখন থেকে বিচ্ছিন্ন হিসেবে বিবেচিত হবে না এবং সম-অধিকার পাবে, এ জন্য আমি গর্বিত।’ বিবিসি।