সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গায়ক পাখির দীর্ঘ ভ্রমণদুই টেবিল-চামচ চিনির সমান ওজনের অতিক্ষুদ্রাকৃতির গায়ক পাখি আফ্রিকা মহাদেশ থেকে অ্যান্টার্কটিকা মহাদেশ পর্যন্ত দীর্ঘ ১৮ হাজার মাইল পথ পাড়ি দিয়েছে। বিজ্ঞানীরা গতকাল বুধবার এ তথ্য দিয়েছেন। ক্ষুদ্রাকৃতির পরিযায়ী পাখি নিয়ে গবেষণারত বিজ্ঞানীদের এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন যুক্তরাজ্যের বায়োলজি লেটারস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। সাধারণত বড় পাখাবিশিষ্ট পাখি যেমন—কোকিল বা সামুদ্রিক অ্যালবাট্রস আন্তমহাদেশীয় পরিভ্রমণের জন্য বিখ্যাত। তবে বিজ্ঞানীদের এ গবেষণা প্রমাণ করল, ক্ষুদ্রাকৃতির পাখিরাও সেটা করে থাকে। এএফপি।