সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিকানা নিয়েফ্রান্সের এক ব্যক্তি একটি পোষা কুকুরের মালিকানা নিয়ে মামলায় তাঁর সাবেক প্রেমিকার বিরুদ্ধে জয়ী হয়েছেন। ফলে এখন থেকে তিনিই ‘পাপেত্তি’ নামে ওই কালো শিকারি কুকুরটির দেখভাল করবেন। ওই ব্যক্তির আইনজীবী ইসাবেল জানান, সম্পর্ক থাকাকালে ওই প্রেমিকা তাঁর ফরাসি প্রেমিককে একটি কুকুরছানা দেন। তবে ১৫ মাস পর সম্পর্ক ছিন্ন হওয়ায় ওই নারী কুকুরটি ফেরত চান। এএফপি।তালিকায় ত্রুটিযুক্তরাষ্ট্রর প্রতি আটজন ভোটারের মধ্যে একজনের নিবন্ধন ত্রুটিপূর্ণ। একটি জরিপে এ দাবি করা হয়েছে। ওয়াশিংটনের নিরপেক্ষ গবেষণা প্রতিষ্ঠান পিউ সেন্টারের প্রতিবেদনে গত মঙ্গলবার বলা হয়েছে, ১৮ লাখের বেশি মৃত ব্যক্তির নাম এখনো ভোটার তালিকায় আছে। রয়টার্স।