সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় মেয়াদে শপথতুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বেরদিমুখামেদভ দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনে গতকাল শুক্রবার শপথ নিয়েছেন। এর আগে গত রোববার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ৯৭ দশমিক ১৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। ২০০৬ সালে তুর্কমেনিস্তানের স্বৈরশাসক সাপারমুরাত নিয়াজভের মৃত্যুর পর ২০০৭ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জয়ী হয়ে বেরদিমুখামেদভ প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট হন। এএফপিশিল্পকর্ম লুটগ্রিসের পশ্চিমাঞ্চলে প্রাচীন অলিম্পিয়ার একটি জাদুঘর থেকে গতকাল শুক্রবার বেশ কিছু শিল্পকর্ম লুট করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। পুলিশের কর্মকর্তারা জানান, দুজন মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্ত ওই জাদুঘরের একমাত্র নারী নিরাপত্তারক্ষীকে জিম্মি করে ৭০টির মতো ব্রোঞ্জ ও মাটির তৈরি অমূল্য শিল্পকর্ম লুট করে। এদিকে গ্রিসের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনায় দেশটির সংস্কৃতিমন্ত্রী পাবলো গেরুলানোস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিবিসি।