সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা নিয়ে গণভোটরুশ ভাষা লাটভিয়ার দ্বিতীয় সরকারি ভাষা করা হবে কি না, এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে গতকাল শনিবার দেশটিতে গণভোট হয়েছে। এর আগে বিষয়টি নিয়ে সাবেক সোভিয়েত আমলের প্রজাতন্ত্র লাটভিয়ায় ব্যাপক মতভেদ দেখা দেয়। পাঁচ দশকের সোভিয়েত শাসনের অবসানের পর ১৯৯১ সালে স্বাধীনতা লাভ করে লাটভিয়া। ২০০৪ সালে দেশটি ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়। লাটভিয়ার বর্তমান জনসংখ্যা ২০ লাখ। এর প্রায় এক-তৃতীয়াংশ জাতিগত রুশ। জাতিগত রুশদের সম-সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে ওই গণভোটের আয়োজন করা হয়। এএফপি১৫০ বিড়ালের মৃত্যুচীনের রাজধানী বেইজিংয়ে একটি বাড়িতে আগুনে পুড়ে প্রায় ১৫০টি বিড়াল মারা গেছে। একজন বৃদ্ধা ওই বিড়ালগুলো পুষতেন। গতকাল শনিবার বেইজিং মর্নিং পোস্ট জানায়, গ্রানি দিং (৮৪) নামের ওই বৃদ্ধ ৩০ বছর ধরে বেওয়ারিশ বিড়াল ও কুকুর এনে ওই বাড়ির অঙিনায় পুষছেন। গত শুক্রবার ভোরে হঠাত্ ওই বাড়িতে আগুন লাগে। পরে তা তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে ওই বিড়ালগুলোর মৃত্যু হয়। তবে ওই নারীর সঙ্গে শোবার ঘরে থাকা ৩০টি বিড়াল ও ৫০টি কুকুর বেঁচে গেছে। এএফপিফেরতের নির্দেশযুক্তরাষ্ট্রের একজন বিচারক সে দেশের একটি জাহাজ উদ্ধারকারী প্রতিষ্ঠানকে স্পেনের কাছে ৫০ কোটি ডলার মূল্যের সোনা ও রুপার মুদ্রা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। ওডিশি মেরিন এক্সপ্লোরেশন নামে ওই প্রতিষ্ঠানটি ২০০৭ সালে পর্তুগালের উপকূলে স্পেনের ডুবে যাওয়া একটি জাহাজের ধ্বংসাবশেষ থেকে ওই মুদ্রাগুলো উদ্ধার করে। ১৮০৪ সালে যুদ্ধের সময় যুক্তরাজ্য নুয়েস্ত্রা সেনোরা দি লা মার্সিদিস নামের ওই স্প্যানিশ জাহাজটি ডুবিয়ে দেয়। রয়টার্স