সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
বিমান দুর্ঘটনায় নিহত ২অস্ট্রেলিয়ায় একটি বিমান দুর্ঘটনায় গত সোমবার কমপক্ষে দুজন আরোহী মারা গেছেন। সিডনির একটি সড়কে বিমানটি বিধ্বস্ত হয়। সিডনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রে কিং জানান, একটি বৈদ্যুতিক তারের সঙ্গে বিমানটির ঘষা লাগলে ওই দুর্ঘটনা ঘটে। এতে দুজন আরোহী নিহত হন। তবে বিমানটিতে কতজন আরোহী ছিলেন তা স্পষ্ট করে তিনি বলতে পারেননি। তিনি আরও জানান, এ ঘটনায় শহরটিতে বড় ধরনের বৈদ্যুতিক বিপর্যয় ঘটেছে। এএফপি।৩২ রকমের আমএকটি আমগাছে বত্রিশ রকমের আম ফলিয়ে নতুন এক রেকর্ড গড়েছেন ভারতের বিহার রাজ্যের মুঙ্গের জেলা সদরের কৃষক বুলবুল তাঁতি। দীর্ঘ ১০ বছর সাধনার পর বুলবুল তাঁতি এই ৩২ ধরনের আম ফলাতে সক্ষম হন। ১০ বছর ধরে তাঁর একটি আমগাছে বিভিন্ন আমগাছের কলম গ্রাফটিং করে এই অসাধ্য সাধন করেন তিনি। এখন এই গাছে হিমসাগর, দশেরি, চৌসা, ফজলি, আম্রপালি, আলফানসো, বোম্বাই, ল্যাংড়া, জর্দালুসহ ৩২ প্রকারের আম ফলেছে। কলকাতা প্রতিনিধি।