সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
ঘুমিয়ে জাহাজ চালনাবাল্টিক সাগরে এলোমেলোভাবে একটি পণ্যবাহী জাহাজকে চলতে দেখে ডেনমার্কের নৌবাহিনী একটি হেলিকপ্টার নিয়ে সেখানে যায়। তারা দেখতে পায়, জাহাজের রুশ ক্যাপ্টেন ঘুমিয়ে আছেন এবং তাঁর শরীর থেকে মদের গন্ধ আসছে। পরে নৌবাহিনীর সদস্যরা ক্যাপ্টেনকে আটক করেন। নৌবাহিনীর মুখপাত্র কেনেথ নিয়েলসেন শুক্রবার বলেন, দ্য ডানিকা হাভ নামের জাহাজটি বৃহস্পতিবার রাতে সুইডেন থেকে জার্মানির লুইবেকে যাওয়ার পথে ক্যাপ্টেন এ কাণ্ড ঘটান। তিনি বলেন, ‘জাহাজের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর সাহায্য করতে ওই উদ্ধার হেলিকপ্টার পাঠানো হয়। আটক ক্যাপ্টেনের রক্ত পরীক্ষা করে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে।’ এএফপি।ডাকাতের দুঃখ প্রকাশইতালির একটি ব্যাংকে শুক্রবার ডাকাতি করতে গিয়ে প্রথমে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের কাছে দুঃখ প্রকাশ করে দুই ডাকাত। তারা বলে, আর্থিক সংকটে পড়ে বাধ্য হয়েই তাদের এ কাজে নামা। পরে ব্যাংক থেকে ১৩ হাজার ডলার লুট করে পালিয়ে যায় তারা। ইতালির প্রভাবশালী বার্তা সংস্থা এএনএসএ জানায়, সারদিনিয়া এলাকার ব্যাংকটিতে ডাকাতিকালে কর্মীদের উদ্দেশে এক ডাকাত বলে ওঠে, ‘সবাই শান্ত থাকুন। আপনাদের এমন ঝামেলায় ফেলার জন্য আমরা দুঃখিত। কিন্তু সংকটের কারণে এ কাজে আমরা বাধ্য হয়েছি।’ পুলিশ বলেছে, ডাকাতেরা খেলনার অস্ত্র ব্যবহার করে টাকা লুটে নির্বিঘ্নে পালিয়ে যায়। এএফপি। ডিগ্রি দেওয়ায়মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রী রোসমাহ মানসুরকে সম্মানসূচক ডিগ্রি দেওয়ায় অনলাইন সমালোচনার মুখে পড়েছে অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়। মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার ইন্টারনেট ব্যবহারকারীদের কাছ থেকে ক্রমাগত আক্রমণাত্মক মন্তব্য পাওয়ার পর পশ্চিম অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় তার ফেসবুক ওয়ালে পাবলিক কমেন্টের সুযোগ বন্ধ করে দিয়েছে। রোসমাহ মানসুরকে শনিবার ওই সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়। শিশুদের শিক্ষায় অবদান রাখায় তাঁকে এ ডিগ্রি দেয় বিশ্ববিদ্যালয়টি। রোসমাহ মালয়েশিয়ার একজন বিতর্কিত ব্যক্তি। কেনাকাটায় টাকা ওড়ানোর জন্য এর আগে সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে নানা ব্যাঙ্গাত্মক খবর প্রকাশিত হয়।এএফপি।