সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাবের মালিক তিনিঅস্ট্রেলিয়ার একটি ফুটবল ক্লাবের মালিক তিনি। কিন্তু ফুটবল তাঁর একদমই পছন্দ নয়। বরং তিনি রাগবি লিগ অনেক বেশি পছন্দ করেন। গোল্ড কোস্ট ইউনাইটেড নামের ওই ক্লাবের মালিক ব্যবসায়ী ক্লাইভ পালমার ব্রিসবেনের সংবাদপত্র সানডে মেইলকে এ ধরনের মন্তব্য করেন। তাঁর এই মন্তব্যের সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশনের নির্বাহী বাকলে। ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে গোল্ড কোস্ট ইতিমধ্যে চারটি ফুটবল মৌসুমে খেলেছে। রয়টার্স।কুমড়া চুরির বিচার!যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে মাত্র দুই মার্কিন ডলার দামের একটি কুমড়া চুরির অভিযোগ উঠেছে এক কলেজছাত্রীর বিরুদ্ধে। এই অভিযোগে আজ মঙ্গলবার তাঁকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। লরেন মেডিনা নামের ওই ছাত্রী গত বছরের অক্টোবরে একটি দোকান থেকে কুমড়াটি চুরি করেন বলে অভিযোগ আনা হয়। মেডিনার বোন অ্যানেট অ্যাটেনসিও দাবি করেন, তাঁর বোন সেদিন ৭৫ ডলারের খাবার কিনেছিলেন। তিনি ওই কুমড়ার দাম পরিশোধ করতে ভুলে যান। এপি।দরজা খোলায়...শিশুর কান্নাকাটি থামাতে বিমান থেকে দ্রুত নামতে সাহায্য চেয়েছিলেন এক মহিলা। তাঁর অনুরোধে পাশে বসা লা ভান থুয়ান বিমানের জরুরি নির্গমন পথ খুলে দেন। ভিয়েতনামের হো চি মিন সিটি বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে। এভাবে জরুরি নির্গমন দরজা খোলায় থুয়ানকে ৯৫০ মার্কিন ডলার জরিমানা গুনতে হবে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দরজা খোলার পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জরুরি নির্গমন পথ মেরামত করতে ১০ হাজার মার্কিন ডলার খরচ হবে। এপি।