সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
নাম নিয়ে বিরোধযুক্তরাষ্ট্রের একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার চলচ্চিত্রে সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিবেচিত। একই নামে পোল্যান্ডের লোকশিল্পে রয়েছে একটি সম্মানজনক পুরস্কার। এটি ‘পিপলস অস্কার’ বলে পরিচিত। যুক্তরাষ্ট্রের অস্কার কর্তৃপক্ষ চাইছে না যে একই নামে আর কোনো পুরস্কার থাকুক। এ জন্য তারা পোল্যান্ডের লোকশিল্প কর্তৃপক্ষের কাছে এই নামে কোনো পুরস্কার না দিতে অনুরোধ জানিয়েছে। কিন্তু পোল্যান্ডের বিশিষ্ট একজন লোকসংগীত রচয়িতার নামানুসারে পুরস্কারটি চালু হওয়ায় তারা নাম বদল করতে চাইছে না। এপি।সম্পদ ফিরিয়ে নিতেসাগর থেকে মার্কিন ডুবুরিদের উদ্ধার করা প্রায় ছয় লাখ রুপার মুদ্রাসহ অন্যান্য সম্পদ ফিরিয়ে নিতে ফ্লোরিডায় বিশাল আকারের দুটি সামরিক বিমান পাঠাচ্ছে স্পেন। বহু বছর আগে ডুবে যাওয়া একটি স্পেনীয় জাহাজ থেকে ওই সম্পদ উদ্ধার হয়। মার্কিন আদালতে ওই সম্পদের মালিকানা-সংক্রান্ত মামলায় জয়ী হয়েছে স্পেন। আদালত ১৭ টন ওজনের এসব সম্পদ স্পেনকে ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন। স্পেনের দুটি হারকিউলিস পরিবহন বিমানের মাধ্যমে এসব সম্পদ নিয়ে যাওয়া হবে। এপি।