সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যবেক্ষণে ভুল?জেনেভার কাছে অবস্থিত ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চের (সার্ন) এক মুখপাত্র গত বুধবার জানান, আলোর গতি নিয়ে তাঁদের গত বছরের পর্যবেক্ষণের ফলাফল নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। সার্নের গবেষকেরা গত বছর দাবি করেন, অতিপারমাণবিক কণার গতি খুব সম্ভবত আলোর গতির চেয়েও বেশি। এখন ধারণা করা হচ্ছে, পর্যবেক্ষণব্যবস্থার সরঞ্জামের ত্রুটির কারণে গবেষণায় ওই ফল হয়ে থাকতে পারে। জগদ্বিখ্যাত পদার্থবিদ আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে, মহাবিশ্বে কোনো কিছুই আলোর চেয়ে দ্রুত চলতে পারে না। রয়টার্স।‘অকুপাই টয়লেট’চীনের গুয়াংঝু প্রদেশে ‘অকুপাই টয়লেট’ নামে একটি আন্দোলন শুরু হয়েছে। নারীদের জন্য পর্যাপ্তসংখ্যক শৌচাগার না থাকায় তাঁদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয়। তাই বিড়ম্বনা এড়াতেই এই আন্দোলন। এর নেতৃত্ব দিচ্ছেন লি তিংতিং নামের স্থানীয় এক নারী। গতকাল বৃহস্পতিবার গুয়াংঝুতে তাঁর নেতৃত্বে ২১ জন নারী পুরুষদের শৌচাগারের সামনে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তিনি বলেন, ‘নারীদের জন্য পুরুষদের সমসংখ্যক শৌচাগার নির্মাণের দাবিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে এই কর্মসূচি পালন করা হচ্ছে এবং এটা অব্যাহত থাকবে।’ এএফপি।