সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোনে কাব্যগ্রন্থ!মুঠোফোনে ৬৭টি কবিতার একটি কাব্যগ্রন্থ রচনা করে ফেলেছেন ভারতের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নমন্ত্রী কপিল সিবাল। মাই ওয়ার্ল্ড উইদিন নামের ওই কাব্যগ্রন্থ গত বৃহস্পতিবার প্রকাশিত হয়। কপিল সিবাল অবসর সময়ে মুঠোফোনে ওই কবিতাগুলো রচনা করেন। সমকালীন সমাজ ও রাজনীতিসহ নানা বিষয় নিয়ে লেখা হয়েছে এই কবিতা। কলকাতা প্রতিনিধিশিরশ্ছেদসৌদি আরবে মাদক চোরাচালানের দায়ে গতকাল শনিবার ওয়াহিদ আতাওয়ি নামের এক ব্যক্তির শিরশ্ছেদ করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, ওয়াহিদ স্বীকার করেছেন যে, তিনি দেশে বিক্রির জন্য বাইরে থেকে গাঁজা কেনেন। এএফপি।