সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি ট্রেনের সংঘর্ষে মেক্সিকোর পশ্চিমে সিনালোয়া প্রদেশে মালবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ও অবৈধ অভিবাসীসহ বেশ কিছু লোক আহত হয়েছে। সিনালোয়ার সরকারি কৌঁসুলির দপ্তরের মুখপাত্র জানান, ট্রেনের লাইন যথাযথভাবে পরিবর্তন না করায় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই অবৈধ অভিবাসী। এ ছাড়া ট্রেনটির চালকসহ অন্তত পাঁচজন আহত হয়েছে বলে তিনি জানান। এএফপি।দেবীকে সন্তুষ্ট করতেসুপারি ব্যবসায়ী সন্তোষ মুখিয়ার সুপারির ব্যবসা কয়েক বছর ধরে ভালো যাচ্ছিল না। অগত্যা শরণাপন্ন হলেন মন্দিরের এক পুরোহিতের। পুরোহিত বিধান দিলেন, মা কালীকে সন্তুষ্ট করতে পারলেই ফিরে আসবে তাঁর সৌভাগ্য। এ জন্য তাঁর ডান হাত কেটে উৎসর্গ করতে হবে মা কালীর চরণে। রাজি হয়ে যান সন্তোষ। তারপর নিজের ডান হাত কেটে উৎসর্গ করেন মা কালীকে। অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের মাধেপুরার সিঙ্গেশ্বরে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ গ্রেপ্তার করেছে পুরোহিতকে। কলকাতা প্রতিনিধি।