সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকস্থলীতে প্লাস্টিকইন্দোনেশিয়ার একটি চিড়িয়াখানায় মারা যাওয়া একটি পুরুষ জিরাফের পাকস্থলীতে ২০ কেজি ওজনের প্লাস্টিকের টুকরো পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে দেশটির সবচেয়ে বড় চিড়িয়াখানা সুরাবায়ায় ৩০ বছর বয়সী ক্লিয়ন নামের ওই জিরাফটির মৃত্যু হয়। ক্লিয়নই ছিল ওই চিড়িয়াখানায় বেঁচে থাকা শেষ জিরাফ। চিড়িয়াখানার মুখপাত্র অন্থন ওয়ারসিতো বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদনে দেখা দেখা গেছে জিরাফটির পাকস্থলীতে ২০ কেজি ওজনের একটি প্লাস্টিকের টুকরো ছিল।’ জিরাফটি যক্ষ্মায় আক্রান্ত ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এএফপি। কাঠের মুঠোফোনলন্ডনের মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র একটি স্মার্টফোন তৈরি করেছেন, যার কাঠামোটি হচ্ছে কাঠের। এটিই বিশ্বের প্রথম কাঠের তৈরি স্মার্টফোন। ওই ছাত্রের নাম কিয়েরন স্কট। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট ডিজাইন বিভাগের শেষ বর্ষের ছাত্র। তাঁর উদ্ভাবিত এ ফোনের নাম ‘এডিজিরো’ যা গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে। পিটিআই।