সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ফোরণতুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোয়ানের কার্যালয়ের কাছে গতকাল সোমবার একটি বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে এক ব্যক্তি সামান্য আহত হয়েছেন। তুরস্কের বেসরকারি টেলিভিশন এনটিভি জানায়, গ্রিনিচ মান সময় সকাল সাড়ে সাতটার দিকে আঙ্কারায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে ছোট একটি প্লাস্টিকের বোতলে তৈরি ওই বোমার বিস্ফোরণ ঘটে। মন্ত্রিসভার একটি বৈঠকে এরদোয়ানের নেতৃত্ব দেওয়ার দেড় ঘণ্টা আগে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। এএফপি।বিচার শুরুব্যাংকিং খাতের পতনের বিষয়ে একটি মামলায় গতকাল সোমবার আইসল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী গেইর হার্ডের (৬০) বিচার শুরু হয়েছে। ২০০৮ সালে হার্ড ‘বড় ধরনের অবহেলার’ জন্য ব্যাংকিং খাতে ওই সংকটের সৃষ্টি হয় মর্মে মামলাটি করা হয়। ২০১০ সালে ওই সংকটের জন্য একটি প্রতিবেদনে হার্ডসহ চার রাজনীতিককে দায়ী করা হয়। তবে পার্লামেন্টে আইনপ্রণেতারা শুধু হার্ডকে বিচারের মুখোমুখি দাঁড় করানোর পক্ষে ভোট দেন। এএফপি।