সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরপর তিনবার...তৃতীয়বারের মতো ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড’ পেলেন অভিনেত্রী বিদ্যা বালান। গতকাল বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার ঘোষণা করা হয়। ডার্টি পিকচার ছবিতে অভিনয়ের জন্য বিদ্যা শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে এ জাতীয় পুরস্কার পান। এর আগে তিনি ‘পা’ ও ‘ইশকিয়া’ ছবিতে অভিনয়ের জন্যন্যাশনাল অ্যাওয়ার্ড পান। শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে এবার জাতীয় পুরস্কারটি পেয়েছেন গিরিস কুলকার্নি। দেউল ছবির জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে আই এম। এ ছাড়া শাহরুখ খানের বিশাল বাজেটের ছবি রা ওয়ান শ্রেষ্ঠ স্পেশাল এফেক্ট ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে। টিএনএন।নাগেটে জর্জ ওয়াশিংটনসন্তানদের নিয়ে খাবার খেতে ম্যাকডোনাল্ডসে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের ডাকোটা সিটির বাসিন্দা রেবেকা স্পেইট। সেখানে সরবরাহ করা চিকেন নাগেটের সঙ্গে তিনি প্রথম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের চেহারার সাদৃশ্য খুঁজে পান। ঘটনাটি তিন বছর আগের। ফ্রিজে সংরক্ষণ করে রাখা সেই চিকেন নাগেট সমপ্রতি নিলামে বিক্রি হয়েছে আট হাজার ১০০ মার্কিন ডলারে। এই অর্থ শিশুদের কল্যাণে ব্যয় হবে বলে জানিয়েছেন রেবেকা। মেয়াদোত্তীর্ণ হওয়ায় অনলাইন নিলাম প্রতিষ্ঠান ই-বে ওই চিকেন নাগেট নিলামে তুলতে প্রথমে রাজি না হলেও রেবেকার মহৎ উদ্দেশ্য শুনে পরে আর আপত্তি করেনি। অরেঞ্জ।শিরশ্ছেদসৌদি আরবে স্থানীয় এক নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। বাসাম আল-ইয়ামি নামের ওই ব্যক্তির মৃত্যুদণ্ড পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরে গতকাল বুধবার কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি নাগরিক আবদুল্লাহ আল-দোসারি নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অপরাধে তাঁর মৃত্যুদণ্ড হয়। সৌদি আরবে চলতি বছর এ পর্যন্ত ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সরকারি সূত্র। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সূত্র জানায়, সৌদি আরবে গত বছর মোট ৭৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এএফপি।