সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
স্বাস্থ্য পরীক্ষা করাতেস্বাস্থ্য পরীক্ষা করাতে যুক্তরাষ্ট্রে গেছেন সৌদি যুবরাজ নায়েফ। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন গতকাল শুক্রবার এ তথ্য জানায়। খবরে বলা হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেই যুবরাজ যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে গেছেন। কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে যুবরাজ সুলতান মারা যাওয়ার পর গত অক্টোবরে নায়েফকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেন বাদশাহ আবদুল্লাহ। ৭৮ বছর বয়সী নায়েফ পিঠের সমস্যায় ভুগছেন বলে জানা গেছে। রয়টার্স।শক্তিশালী ভূমিকম্পভানুয়াতু ও নিউ ক্যালেডোনিয়ার লয়ালটি দ্বীপের কাছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানায়, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ১। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভানুয়াতুর ইসানজেলের ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে ও নিউ ক্যালেডোনিয়ার প্রশান্ত মহাসাগরীয় এলাকায় টাডাইন থেকে ৩২৪ কিলোমিটার উত্তর-পূর্বে ৩৬ কিলোমিটার গভীরে। তবে প্রশান্ত মহাসাগর সুনামি সতর্ক কেন্দ্র এই ভূমিকম্পের পর কোনো সতর্কতা জারি করেনি। ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ বলে পরিচিত অঞ্চলে এসব এলাকা পড়েছে। এএফপি।বিপর্যয়ের পরজাপানে গত বছরের ভয়াবহ সুনামি ও পারমাণবিক বিপর্যয়ের পর দেশটিতে আকস্মিকভাবে আত্মহত্যার ঘটনা বেড়ে গেছে। গতকাল শুক্রবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান। গত মে মাসে সে দেশে তিন হাজার ৩৭৫ জন আত্মহত্যা করেন। এক বছর আগেও ওই মাসে এ আত্মহত্যার ঘটনা ২০ শতাংশ কম ছিল। জাপানের মন্ত্রিসভা কার্যালয় ও জাতীয় পুলিশ সংস্থার প্রকাশিত এ তথ্যে দেখা যায়, ২০১১ সালে ৩০ হাজার ৬৫১ জন আত্মহত্যা করেন। মন্ত্রিসভার একজন কর্মকর্তা জানান, সুনামির মতো ভয়াবহ বিপর্যয়ে পুরো জাতি উদ্বিগ্ন হয়ে পড়েছে। গত বছরের ১১ মার্চ আঘাত হানা ভূমিকম্প ও সুনামির ঘটনায় প্রায় ১৯ হাজার লোক নিহত হয়। এএফপি।আগুন লেগেথাইল্যান্ডের রাজধানী ব্যাংককের গ্র্যান্ড পার্ক এভিনিউ হোটেলে অগ্নিকাণ্ডে একজন বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির সরকারি কর্মকর্তারা জানান, ধারণা করা হচ্ছে, সুখুমভিত রোডে ওই হোটেলের ষষ্ঠ তলায় ২২১ নম্বর সম্মেলন কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। ক্লুওয়ে নাম থাই হাসপাতালের চিকিৎসক সুভিনাই বুসরাকামওয়াং জানান, একজন বিদেশি নারী পর্যটক ধোঁয়ায় শ্বাসরোধে মারা যান। তবে তিনি কোন দেশের নাগরিক, তা জানা যায়নি। এ ছাড়া পশ্চিমা দেশগুলো একজন পুরুষ পর্যটক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এএফপি।