সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ জঙ্গি নিহতইয়েমেনের দক্ষিণাঞ্চলের বায়দা শহরের কাছে গত শুক্রবার নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় আল-কায়েদার অন্তত ২৭ জঙ্গি নিহত হয়েছে। এদের মধ্যে আল-কায়েদার কয়েকজন নেতাও আছেন বলে জানা গেছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, ইয়েমেনি বিমানের হামলায় এ ২৩ জন নিহত হয়েছে। এএফপি। নিহতের সংখ্যা বেড়ে ৫৬আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত এলাকায় কয়েক দফা তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। সরকারি কর্মকর্তারা গতকাল শনিবার এ তথ্য জানিয়েছেন। বাদাখশান প্রদেশের শেকায় জেলার শিরিন নাজেম গ্রামে সবচেয়ে বেশি তুষারধসের ঘটনা ঘটেছে। এই গ্রাম থেকে নিহত ৫৬ জনের মধ্যে অন্তত ৫০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এএফপি।